দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের মোট বিশ্বকাপ গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে যান ফরাসি অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৮তম মিনিটে প্রথম গোল করে মেসির রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে। এরপর ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
মাত্র ২৭ বছর বয়সে ২২টি বিশ্বকাপ ম্যাচ খেলেই ২২ গোল করেছেন এমবাপ্পে। অন্যদিকে ৩৯ বছর বয়সী মেসি ৩১টি বিশ্বকাপ ম্যাচে করেছিলেন ২১ গোল।
এমবাপ্পে শুধু সর্বোচ্চ গোলদাতার রেকর্ডই ভাঙেননি, ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে গেছেন। টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন ১০, যা তাকে সবার ওপরে তুলে দিয়েছে।
এছাড়া টানা দুই বিশ্বকাপে অন্তত আট গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক নন-পেনাল্টি গোলের রেকর্ডও এখন তার দখলে। বিশ্বকাপে তার নন-পেনাল্টি গোলের সংখ্যা ১৯।
তবে এই রেকর্ড ফিরে পাওয়ার সুযোগ এখনও রয়েছে মেসির সামনে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে গোল করতে পারলে আবারও সর্বোচ্চ গোলদাতার আসন ফিরে পেতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।
এমএস/